ইকরার আত্মহত্যা

অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা

০১ মার্চ ২০২৬, ০৭:২৫ PM
অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি

অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি © ফাইল ছবি

আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী ও ছোটপর্দার অভিনেতা জাহের আলভী এবং অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া জাহের আলভীর মাসহ তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে মামলায়। আজ রবিবার (১ মার্চ) পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9