‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

২৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ AM
বিএনপি প্রার্থী জয়নাল আবদিন

বিএনপি প্রার্থী জয়নাল আবদিন © সংগৃহীত

ফেনী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

সোমবার (২৭ জানুয়ারি) একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার প্রধানমন্ত্রী’ এবং ‘আপনার আম্মা’ বলে সম্বোধন করেন এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বালিগাঁও ইউনিয়নের বক্সবাজার জামে মসজিদের সামনে আয়োজিত এক পথসভায় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছেন ভিপি জয়নাল। ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরাই বিজয়ী হবো। এরপর আপনাদের এলাকার জন্য যা যা করা দরকার, আমাদের নেতা তারেক রহমানকে বলে দিয়েছি। আপনার আম্মা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো দিয়ে গেছেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন, ঠিক আছে, সেগুলো আমরা দেখব।’

আরও পড়ুন: ‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন পেজ ফলোর পরামর্শ

এমন বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হলে বিষয়টিকে ‘অসাবধানতাবশত ভুল’ বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতারা। ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, বক্তব্য চলাকালীন তিনি অন্যমনস্ক থাকায় বিষয়টি খেয়াল করতে পারেননি।

অন্যদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, ‘তিনি একজন মুরুব্বি মানুষ। বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘স্লিপ অব টাং’ হয়েছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করা হয়েছে।’

ভিডিওর সত্যতা ও বক্তব্যের বিষয়ে জানতে জয়নাল আবদিনের ব্যক্তিগত সহকারী রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিপি জয়নাল বর্তমানে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলবেন।

উল্লেখ্য, ফেনী-২ আসনে জনপ্রিয় এই প্রবীণ নেতা এর আগেও দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণার এই তুঙ্গে এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9