‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন পেজ ফলোর পরামর্শ

২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ AM
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন © সংগৃহীত

অনিবার্য নিরাপত্তা জনিত কারণ ও দাপ্তরিক সিদ্ধান্তে নিজেদের পূর্ববর্তী অফিশিয়াল ফেসবুক পেজটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে র‍্যাব ফোর্সেসের সঠিক তথ্য ও প্রচারণার জন্য একটি নতুন অফিশিয়াল ফেসবুক পেজ চালুর কথা জানানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, অনিবার্য নিরাপত্তা জনিত কারণে এবং দাপ্তরিক সিদ্ধান্ত মোতাবেক র‌্যাব ফোর্সেস এর পূর্ববর্তী ফেসবুক পেইজটি পেজটি (নাম: Rapid Action Battalion - RAB online media cell, URL: (https://facebook.com/rabforcesoffial)) স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

র‍্যাব ফোর্সেসের সকল অভিযানিক কর্মকাণ্ড, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে এখন থেকে নতুন অফিশিয়াল ফেসবুক পেজটি সচল থাকবে। নতুন পেজ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো:

পেজের নাম: Rapid Action Battalion – RAB পেজটির URL: নতুন পেজ

বিভ্রান্তি এড়াতে এবং সঠিক ও দ্রুত তথ্য পেতে দেশের নাগরিক ও গণমাধ্যম কর্মীদের নতুন পেজটি অনুসরণ (Follow) করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তনের সিদ্ধান্তটি একটি নিরাপদ এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

অপ্রাসঙ্গিক বা ভুয়া কোনো পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬