দিল্লি-লাহোরকে পেছনে ফেলে বায়ুদূষণের আজ শীর্ষে ঢাকা

১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ AM
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা © সংগৃহীত

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিশ্বের ১২৩টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘খুবই অস্বাস্থ্যকর’ মানের হয়ে প্রথম স্থানে অবস্থান করছে।

সকাল ৭টা ৫০ মিনিটে ২৪১ স্কোর নিয়ে তালিকায় ১ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও নেপালের কাটমন্ডু যথাক্রমে ২২০, ২১৫ ও ১৯২ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

৮ বছর নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার
  • ০৩ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ কুয়েট শিক্ষার্থী
  • ০৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্যে ১১-২০ গ্রেডের সাড়ে ৩৪ হাজার পদ শূন্য, দ্রুত পূরণ…
  • ০৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়…
  • ০৩ আগস্ট ২০২৬
শাহ আমানতে যাত্রীর অন্তর্বাস থেকে ৩ কোটি টাকার সোনা উদ্ধার
  • ০৩ আগস্ট ২০২৬
আগে বদলি পরে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৩ আগস্ট ২০২৬