বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ AM
বায়ুদূষণ

বায়ুদূষণ © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকাও মারাত্মক বায়ুদূষণের কবলে রয়েছে। মাঝখানে কিছুটা উন্নতি দেখা গেলেও সম্প্রতি আবারও বেড়েছে দূষণের মাত্রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্যানুযায়ী, ২৯৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই মাত্রার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া ২২৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, ১৮০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে করাচি এবং ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। 

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬