জমি নিয়ে বিরোধে হামলা, তিন সন্তানসহ হাসপাতালে ভর্তি অন্ধ ব্যক্তি

১০ মার্চ ২০২৬, ০১:৪৯ AM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ AM
তিন সন্তানসহ হাসপাতালে ভর্তি অন্ধ ব্যক্তি

তিন সন্তানসহ হাসপাতালে ভর্তি অন্ধ ব্যক্তি © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অন্ধ ব্যক্তিসহ র তিন সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের ছিদ্দিক মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. ছৈয়দ নুর (৬৫), র কন্যা তাসলিমা আক্তার (২১) ও ইসমু আক্তার (২০) এবং ছেলে মো. ইমরান (১৮)। আহত দুই কন্যা গার্মেন্টসকর্মী বলে জানা গেছে। 

স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় ছৈয়দ নুরের ভাই ও ভাতিজারা দের কেনা জমি দখল করতে বাড়িতে আসে। এতে বাধা দিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছৈয়দ নুরের অভিযোগ, র ভাই আব্দুর নুর, হাছান শরীফ ও আবু ছৈয়দ, ভাতিজা জমির উদ্দীন ও আশরাফসহ ছয়জন মিলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। বাধা দিলে কে ও র সন্তানদের মারধর করা হয়।

আহত ইমরান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে ২০২৪ সালে আদালতে একটি মামলা করা হয়। মামলাটি তুলে নেওয়া ও জামিনে সহযোগিতার জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় দের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়।

ইসমু আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে দাবি করেন, দের বাবা একজন অন্ধ প্রতিবন্ধী এবং মা মারা গেছেন। দুই বোন গার্মেন্টসে চাকরি করে সংসার চালান। ঘর মেরামতের কাজ চলাকালে আগেও হামলার ঘটনা ঘটে এবং সে ঘটনায় মামলা চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, সোমবার ইফতারের আগে আবারও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। এতে র বাবা ও বোনের অবস্থা আশঙ্কাজনক।

তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেননি। পুলিশ ঘটনাস্থলে যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9