অবিলম্বে ইমির নিঃশর্ত মুক্তি দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের

১০ মার্চ ২০২৬, ০৮:১৮ AM
শেখ তাসনিম আফরোজ ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। রবিবার (৯ মার্চ) সংগঠনটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সই করা এক বিজ্ঞপিতে এই দাবি জানানো হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি গত ৭ মার্চ রাতে শাহবাগ থানা পুলিশের কাছে আটক হন এবং ৮ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শেখ তাসনিম আফরোজ ইমি আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পরিচিত মুখ। এজন্য তিনি ছাত্রলীগ কর্তৃক বারবার শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়েছেন। নারীর অধিকার রক্ষাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই গণঅভ্যুত্থানেও তাঁর অবদান রয়েছে। আমরা অবিলম্বে তাঁর মুক্তি চাই।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘৮ মার্চ দিবাগত রাত ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় জড়িতদের শাস্তি দাবি করছি।’

বিবৃতিতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই গণহত্যায় যারা জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের যে নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের প্রশাসনিকভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। ‘মব কালচার’ এর মাধ্যমে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন-  দিলীপ রায় (সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট ও সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী), সালমান সিদ্দিকী (সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট), তামজিদ হায়দার চঞ্চল (সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন), ছায়েদুল হক নিশান (সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল), অমল ত্রিপুরা (সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ) ও তাওফিকা প্রিয়া (সভাপতি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন)। 

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬