বড় দুঃসংবাদ পেল ভারত

১৫ আগস্ট ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৪৮ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগেই ধাক্কা খেল ভারত। এশিয়া কাপে এবার জেমিমা রদ্রিগেজকে পাচ্ছে না দলটি। হ্যামস্ট্রিংয়ের চোটে কেবল এই মঞ্চ থেকেই না, আসন্ন এশিয়ান গেমসেও এই ব্যাটারের সার্ভিস পাচ্ছে না ভারত।

জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে প্রতিকা রাওয়াল ডাক পেয়েছেন। এবার প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই ব্যাটার। তবে এশিয়ান গেমসের জন্য জেমিমার বিকল্প এখনও ঘোষণা করেনি ভারত।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলতে গিয়েই চোটে পড়েন জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার চোট বেশ গুরুত্বর। ফলে, দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে তাকে।

এদিকে জেমিমার অনুপস্থিতির সঙ্গে আরও এক কারণে বড় দুশ্চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। লিগামেন্টের চোটে শ্রেয়াঙ্কা পাতিলও এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় লেগ-স্পিনার প্রেমা রাওয়াত স্কোয়াডে ডাক পেয়েছেন।

আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান মঞ্চে অভিযান শুরু হবে ভারতের। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দলটি।

এশিয়া কাপের ভারতের স্কোয়াড

হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা।

গ্যাস-বিদ্যুৎ সংকটে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, দ্রুতই সমাধ…
  • ১৫ আগস্ট ২০২৬
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাকসুর নারী এজিএস মেঘলা
  • ১৫ আগস্ট ২০২৬
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি, আবেদন ২ সেপ্ট…
  • ১৫ আগস্ট ২০২৬
রিভিউ রায় মানছে না এনটিআরসিএ, পদায়ন আটকা ১৩তম নিবন্ধনের ৬৫ …
  • ১৫ আগস্ট ২০২৬
দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া ম…
  • ১৫ আগস্ট ২০২৬