এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ যে দল

১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সৌজন্যে প্রাপ্ত

যুব এশিয়া কাপে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে শেষ চারের পথ অনেকটাই নিশ্চিত করেছিল তারা। পরে গ্রুপের আরেক ম্যাচে সোমবার (১৫ ডিসেম্বর) শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯ দশমিক ২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে লঙ্কানরা। 

বাংলাদেশের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

আগামী বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। আজ (১৬ ডিসেম্বর) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের জয়ী দলই সম্ভাব্য রানার্সআপ। সবশেষ ম্যাচ জিতলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অন্যথায় রানার্সআপ হিসেবে ভারতের সঙ্গে সেমিতে খেলবে বাংলাদেশ। 

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর গড়াবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। এ ছাড়া ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল।

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence