গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © এসিসি

চলমান যুব এশিয়া কাপে টানা দুই জয়ে আগেই সেমিফাইনালের পথ সুগম করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখল টাইগার যুবারা। সেমিতে আরেক গ্রুপের রানার-আপ পাকিস্তানের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯ দশমিক ১ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন চামিকা হিনাতিগালা। এর বাইরে আধাম হিল্মির ব্যাট থেকে ৩৯ রানের ইনিংস এসেছে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। এ ছাড়া দুটি উইকেট নেন সামিউন বশির রাতুল। আর একটি করে উইকেট নেন অধিনায়ক তামিম ও সাদ ইসলাম রাজিন। 

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলে ফেলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পরে ৩৬ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন আবরার। অন্যপ্রান্তে আরেক ওপেনার রিফাতও টিকতে পারেননি। ৪৮ বলে ৩৬ রান করে ফেরেন তিনি। 

তৃতীয় উইকেটে ৪৮ বলে ২৯ রান করে অধিনায়ক তামিম আউট হওয়ার পর হঠাৎ ছন্দপতন শুরু হয়। ২ উইকেটে ১৫৬ করা বাংলাদেশ পরের ৩৫ রানে আরও ৬ উইকেট হারায়। 

সেখান থেকে একাই টেনে নেন কালাম। ৬০ বলে ৩২ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। শেষদিকে ফরিদ হাসানের ৪০ বলে ২৯ ও ইকবাল হোসেন ইমনের ১২ রানের সুবাদে কোনমতে দুই শ' ছাড়ায় বাংলাদেশের পুঁজি।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবিজা গ্যামেজ। এ ছাড়া ভিরান চামুদিথা ও রাসিথ নিমসারা দুটি করে উইকেট নেন।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬