বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ PM
শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা দল © সংগৃহীত

১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় লঙ্কানরা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে তারা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯ দশমিক ২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে লঙ্কানরা। 

বাংলাদেশের মতো ২ ম্যাচে ৪ পয়েন্ট শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

আগামী বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬