এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের

২২ মার্চ ২০২৬, ০৪:০৩ PM
আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ

আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপের আদলে ইউরোপের দেশগুলোকে নিয়ে নতুন টুর্নামেন্ট ‘ইউরো নেশনস কাপ’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের গ্রীষ্মেই এই প্রতিযোগিতার পর্দা উঠতে পারে।

প্রস্তাবিত এই টুর্নামেন্টে ইউরোপের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলো অংশ নেবে। সম্ভাব্য তালিকায় ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি রয়েছে। পুরুষ ও নারী—উভয় বিভাগেই আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ফরম্যাট হবে টি-টোয়েন্টি।

এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ম্যাকনিস। গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের আয়ারল্যান্ড সফরের সময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তারা যুক্ত হয়নি, তবুও দ্রুতই সমঝোতা হবে বলে আশাবাদী ম্যাকনিস। আগামী কয়েক মাসের মধ্যেই টুর্নামেন্টের চূড়ান্ত ফরম্যাট ও বিস্তারিত ঘোষণা আসতে পারে।

ইউরো নেশনস কাপের পাশাপাশি ক্রিকেট আয়ারল্যান্ড আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ড ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে তারা। ফলে নিয়মিতভাবে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে আয়ারল্যান্ড।

এছাড়া ২০২৬-২৭ মৌসুম থেকে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে অন্তত একজন আইরিশ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সব মিলিয়ে ইউরোপীয় ক্রিকেটের বিকাশে ‘ইউরো নেশনস কাপ’ বড় মাইলফলক হতে পারে। এখন সবার নজর ইসিবির সিদ্ধান্তের দিকে, কারণ ইংল্যান্ডের অংশগ্রহণ এই টুর্নামেন্টের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬