বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম

২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
এম নাজমুল ইসলাম

এম নাজমুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির দায়িত্বে ফিরেছেন পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া তার ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করেছে বোর্ড। ফলে হারানো পদ আবার ফিরে পেলেন তিনি।

কয়েক দিন আগেই নাজমুল ইসলামকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্রিকেট অঙ্গন। বিপিএল চলাকালীন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক ক্রিকেটারকে নিয়ে করা মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান খেলোয়াড়রা। ওই মন্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, কোয়াবের নেতৃত্বে ক্রিকেটাররা বিপিএলের একটি ম্যাচ বয়কটও করেন। এতে সংশ্লিষ্ট ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। যদিও পরদিনই ফের মাঠে গড়ায় বিপিএল, স্বাভাবিকতা ফিরে আসে টুর্নামেন্টে।

এদিকে ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের কারণে বিসিবির পক্ষ থেকে নাজমুল ইসলামকে শোকজ করা হয়। তিনি লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডিসিপ্লিনারি কমিটির কাছে। বোর্ড সূত্রে জানা গেছে, সেই জবাব পর্যালোচনা শেষে সন্তুষ্ট হওয়ায় তাকে আবারও অর্থ কমিটির দায়িত্বে বহাল করা হয়েছে। সব বিতর্কের পর দুই সপ্তাহ না যেতেই বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসায় এম নাজমুল ইসলামকে নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬