বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ AM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ বিবেচনায় সেই সময়ে ঘরোয়া কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলের দ্বাদশ আসর শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

বিপিএলের সদ্য সমাপ্ত আসরে রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করার পর শান্ত জানান, বিশ্বকাপে না গেলে যেন ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে ব্যস্ত রাখা হয়। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে হয়। বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয় যেন সবাই খেলতে পারে। বাইরের ব্যাপারগুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু থাকে।’

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬