‘ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি যৌক্তিক’

২৩ জানুয়ারি ২০২৬, ১১:৩১ AM
অধ্যাপক সালেহ হাসান নকীব

অধ্যাপক সালেহ হাসান নকীব © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক। আত্মসম্মান এবং নিরাপত্তাবোধ থাকলে, সবাই এটাই চাইবে। বাংলাদেশ একদম ঠিক কাজটা করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, মুস্তাফিজ আইপিএল-এ খেলতে গিয়েছিল। মুস্তাফিজ সেখানে থাকতে পারে নি। জাতীয় দলের একজন খেলোয়াড় তার প্রাপ্য সুরক্ষা পায় নি। এটা প্রমাণিত। এটা বাস্তবতা। এই ব্যপারে ভারত কী করেছে?

তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক। আত্মসম্মান এবং নিরাপত্তাবোধ থাকলে, সবাই এটাই চাইবে। বাংলাদেশ একদম ঠিক কাজটা করেছে। এই ইস্যু অবশ্য দালাল চেনার একটা সুযোগ নতুনভাবে করে দিয়েছে। এটাও একটা পাওয়া।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬