আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির

২২ জানুয়ারি ২০২৬, ০১:১৮ AM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © ফাইল ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতেই অনুষ্ঠিত হবে, এই সিদ্ধান্তে কোনো ছাড় নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। তবে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে না যাওয়ার অবস্থানে এখনও অটল বাংলাদেশ।

আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার পর বিসিবির দৃষ্টি এখন সরকারের দিকেই। বোর্ড সভা শেষে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি জানান, সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। এই সময়ের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি, তবে এ বিষয়ে সরকারকে কোনো চাপ দিতে চান না বলেও স্পষ্ট করেন বিসিবিপ্রধান।

বুলবুল বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, আমাদের সরকারের সঙ্গে কথা বলার একটা সুযোগ দিতে। তারা আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। তবে, আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা সবাই জানি ভারত আমাদের জন্য নিরাপদ না। যে কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। আমি জানি আইসিসি আমাদের প্রত্যাখান করেছে। কিন্তু, আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘আইসিসির প্রতিক্রিয়া সম্পর্কে সরকারকে অবগত করব। যখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসে, সরকারকে শুধু খেলোয়াড়দের বিষয়ে নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়।‘

সাক্ষাৎকারে আইসিসির বোর্ড সভায় নিজের বক্তব্যের কথাও তুলে ধরেছেন বুলবুল। তিনি জানান, সভায় তিনি বিসিবির অবস্থানের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। কেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায় এবং কেন ভারতকে বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ মনে করা হচ্ছে না, এসব বিষয়ই আইসিসির সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘ভোট শুরুর আগেই আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের পক্ষে কারণগুলো বিশ্লেষণ করেছি। আমরা ভোটাভুটি চাইনি। আমি আইসিসির পক্ষ থেকে একটা মিরাকল আশা করছি। বিশ্বকাপে খেলতে কে না চায়? আমরা তাদের (আইসিসি) বলেছিলাম আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে। আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছি। এটি হতো সবচেয়ে সহজ উপায়। কিন্তু, শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের গ্রুপে নতুন দল চায় না।’

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9