ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

ভারতে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।তার দাবি, আইসিসির অবস্থানে সন্তুষ্ট না হওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে উপদেষ্টা এ-ও জানান, এখনো আইসিসির কাছ থেকে ন্যায়সঙ্গত সমাধানের আশায় তাকিয়ে আছে বাংলাদেশ। তিনি বলেন, 'আমি এখানের সবার ভক্ত নাজমুল, মিরাজ, সোহান। আমরা সবাই চেয়েছি বিশ্বকাপ খেলতে। যেহেতু তারা কষ্ট করে এটা অর্জন করেছে। কিন্তু আমাদের নিরাপত্তার যে ঝুঁকি ভারতে, সেটার কোনো পরিবর্তন হয়নি।'

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমাদের একজন প্লেয়ারকে এভাবে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছে। একজন মুস্তাফিজকেই যদি নিরাপত্তা দিতে না পারে, তারা আমাদের বাকি সব প্লেয়ার, সাংবাদিক, সমর্থক সবাইকে কীভাবে সেই একই দেশের নিরাপত্তাকর্মীরা নিরাপত্তা দেবে?'

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬