উইলিয়ামসনের পেশাদারিত্বে মুগ্ধ রাজশাহীর কোচ হান্নান

২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
 কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন © টিডিসি ফটো

রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েই নিজের পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতার ছাপ ফেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মাঠের বাইরে ড্রেসিংরুমেও তার আচরণ ও ছোট ছোট নির্দেশনা দলের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা ও শেখার বড় উৎস হয়ে উঠছে বলে দাবি কোচ হান্নান সরকার।

বুধবার (২১ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে 'উইলিয়ামসন একজন পেশাদার খেলোয়াড়… নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আমরা সবসময় প্রশংসা করি তাদের ক্যারেক্টারের জন্য। খুব বিনয়ী ও স্মার্ট হয়।'

উইলিয়ামসনের সময়নিষ্ঠতা, দায়বদ্ধতা এবং দলের প্রতি দায়বদ্ধ আচরণকে উদাহরণ হিসেবেই তুলে ধরেছেন হান্নান। তার ভাষ্যমতে, 'কেন উইলিয়ামসন সকাল সাড়ে ৯টায় হোটেলে পৌঁছেছে। তখন টিম মিটিং ছিল, সেটাতেও যোগ দিয়েছে। এরপর রুমে গেছে বিশ্রাম নিতে। এ কারণেই কথাটা বললাম, খুবই পেশাদার একজন খেলোয়াড়।'

হান্নান বলেন, 'আজকে সকালেই সে টিম মিটিংয়ে উপস্থিত হয়েছে, বিশ্রাম নিয়েছে, মাঠে এসেছে। সেভাবে তার সাথে সময় পায়নি দলের অন্যরা। মজার কথা আজ বলছিলাম, ফারহান আর তামিম যখন ব্যাটিংয়ে নামলো, জিসান এসে উইলিয়ামসনের পাশেই বসেছে। শান্ত বলল, কী রে, তার পাশে বসলি, কী জিজ্ঞেস করলি? এ ধরনের মজা হয়।'

উইলিয়ামসনের কাছ থেকে শেখার সুযোগকেও হান্নান সরকার গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'এ ধরনের কিংবদন্তিদের কাছ থেকে অনেক শেয়ারিং-কেয়ারিংয়ের সুযোগ থাকে। আরও বেশি সময়ের জন্য পেলে ভালো হতো, অনুশীলনে তার সাথে বেশি আলোচনা করার সুযোগ পেত। এরপরও টিম মিটিংয়ে দুটো কথা বলেছে। নিশামও কথা বলে। প্রতিটি কথা খেলোয়াড়দের জন্য মোটিভেশনাল স্পিচ। খেলোয়াড়রা সেখান থেকে অনেক কিছু শিখছে। আলাদাভাবে কথা বলার তেমন সুযোগ পাচ্ছে না, তবে ড্রেসিংরুমে শেখার সুযোগ পাচ্ছে।'

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950