ফাইনালে ওঠার পর সুখবর পেলেন শান্ত-মুশফিকরা

২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
বিপিএলের কোয়ালিফায়ার-২ জিতে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স

বিপিএলের কোয়ালিফায়ার-২ জিতে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স © টিডিসি ফটো

বিপিএলের কোয়ালিফায়ার-২ জিতে ফাইনাল নিশ্চিত করায় রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য ২৫ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান। 

জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্স ২০ ওভারে ৮ উইকেটে থামে ১৫৩ রানে। রুদ্ধশ্বাস লড়াই শেষে ১২ রানের জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে রাজশাহী।

আরও পড়ুন: ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা ৯৬০

ম্যাচ শেষে দলের দৃঢ়তা ও চাপের মুহূর্তে লড়াকু পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য মোটা অঙ্কের এ বোনাস ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তারা জানায়, গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে দলের আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950