ব্যর্থ বিসিবি, সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা

১৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ PM
নির্ধারিত সময়ে শুরু হয়নি বিপিএলের ম্যাচ

নির্ধারিত সময়ে শুরু হয়নি বিপিএলের ম্যাচ © সংগৃহীত

ক্রিকেটারদের দফায় দফায় বোঝানোর চেষ্টা করেও সমাধানে পৌঁছাতে পারেনি বিসিবি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকায় নির্ধারিত সময়ে শুরু হয়নি বিপিএলের দিনের প্রথম ম্যাচ। তবে বিসিবি আজকের দুই ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ থেকেই বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু রাতভর ও দিনের বেলায় একাধিক দফা আলোচনা হলেও সমাধান না আসায় ম্যাচটি সময়মতো মাঠে গড়ায়নি।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমি এসেছিলাম, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ী… তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।'

আজই দিনের দুটি ম্যাচ আয়জনের আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। মিঠু জানান, 'উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।' 

এর আগে, সেই পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬