বিপিএল নিয়ে ‘অত্যন্ত কৌতূহলী’ পাকিস্তানি ক্রিকেটাররা

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

চলমান বিপিএলের মাঝপথেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে সপ্তাহখানেকের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সেখানেই সতীর্থদের কাছে বিপিএল নিয়ে তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের ক্রিকেট পরিবেশের বর্ণনা তুলে ধরেন তিনি। তার থেকে জানার পর পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যেও বিপিএল সম্পর্কে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফাহিমের দাবি, তার সতীর্থরা বিপিএল নিয়ে অত্যন্ত কৌতূহলী ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, "জাতীয় দলে খেলতে গেলে তো সবাই খুশি হয়। সবাই জিজ্ঞেস করেছে বিপিএল কেমন হচ্ছে, দর্শক কেমন, আমাদের ছেলেরা কেমন করছে, উইকেট কেমন। সবার সাথেই লিগ নিয়ে কথা হয়েছে।"

মিরপুরের উইকেট সম্পর্কে ফাহিম উল্লেখ করেন, "মিরপুরে যতবার খেলেছি, ভালো পিচই দেখেছি। বিপিএলেও তো ভালো পিচই দেখলাম। পাকিস্তান থেকে খেলতে এসেছিলাম, তখন একটু অন্যরকম ছিল। তবে বিপিএলে মিরপুরের পিচ আমি ভালোই পেয়েছি। ভালো লেন্থে বল করলে সুবিধা পাওয়া যাবে, ব্যাটাররাও সুবিধা পায়।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে আমার পছন্দের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। (রংপুর দলের) তাদের সবাইকে আমার পছন্দ। লিটনকে টিভিতে দেখেছি অনেক ভালো খেলতে। বাংলাদেশের সেরা খেলোয়াড়রাই আছে রংপুরে।"

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬