‘এবার না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ PM
নোয়াখালী এক্সপ্রেস দল

নোয়াখালী এক্সপ্রেস দল © নোয়াখালী এক্সপ্রেস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে যতটা প্রত্যাশা নিয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে দলটি নাম লিখিয়েছিল, তার বিন্দুমাত্রও মাঠের পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। টানা ৬ ম্যাচে পরাজয়ের পর সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পায় দলটি। টানা দ্বিতীয় জয়ে এখনও প্লে-অফের আশা জিইয়ে রেখেছে নবাগত দলটি। এ নিয়ে আশাবাদী পাকিস্তানি ইহসানউল্লাহ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছিলেন, 'খুব ভালো লাগছে। আরও একবার বাংলাদেশে এলাম। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের, আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে, আমরা কোয়ালিফাই করব। রংপুর ও ঢাকার ম্যাচে ঢাকা জিতলে আমাদের সুযোগ আছে।'

ইহসানউল্লাহ'র বিশ্বাস, আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে নোয়াখালী। তার ভাষ্য, 'বিপিএলে ওরা (নোয়াখালী) মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। আর পরের আসরে আরও ভালো করবে। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলে পরের মৌসুমে হবে ইনশাআল্লাহ।'

তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপুর প্রতি মুগ্ধতা প্রকাশয় এই পাকিস্তানি বলেন, 'আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে। ওকে আমার অনেক পছন্দ। পরে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করে ইহসানউল্লাহ বলেন, 'প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি, বেশ ভালো। খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন।'

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9