যৌন হয়রানির অভিযোগ

জাহানারার অনুরোধে বাড়ল তদন্তের সময়

০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ PM
জাহানারা আলম

জাহানারা আলম © সংগৃহীত

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক–ম্যানেজার মনজুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। এ ঘটনার অভিযোগ তদন্তে তদন্ত কমিটিও গঠন করেছে বিসিবি, ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এই কমিটির।

কিন্তু মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন জাহানারা। যে কারণে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি হুবহু নিচে তুলে ধরা হলো:

সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য প্রধান অভিযোগকারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।

তিনি তার আনুষ্ঠানিক বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বিসিবি।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬