বিপিএলে নতুন গন্তব্যে মোস্তাফিজ

০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৯ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

পাঁচ দল নিয়ে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। এর মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজিই তিনটি। বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নানা সমীকরণ মিলিয়ে আগামী পাঁচ বছরের জন্য ঘরোয়া এই টুর্নামেন্টে টিকে গেছে।

মালিকানা পাওয়ার পরপরই চমক দেখাচ্ছে ফ্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে বড় চমক দেয় রাজধানীর দলটি। 

অন্যদিকে একবারের শিরোপাজয়ী রংপুর রাইডার্সও পিছিয়ে নেই। ড্রাফটের আগেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে দলটি। নিজেদের পেস বোলিং আক্রমণ গোছাতে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাদের আলোচনা প্রায় চূড়ান্ত। যদিও গেল আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন দ্য ফিজ। সেবার ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন কাটার-মাস্টার। 

এবার লাল-সবুজের জার্সিতে সীমিত ওভারের ফরম্যাটে দারুণ ফর্মে আছেন সেই সেনসেশন। তাই ড্রাফটের আগেই ইনফর্ম এই বোলারকে পেতে কাড়াকাড়িও লেগেছে। এই জায়গায় অনেকটাই এগিয়ে রংপুর।

এ ছাড়া দলটির ডাগ-আউটে এবারও মিকি আর্থারকে দেখা যাবে। বিপিএলের গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবারও দলটির সঙ্গে থাকছেন তিনিই। 

চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9