ভারত ম্যাচের আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হবার দ্বারপ্রান্তে মোস্তাফিজুর রহমান। আর মাত্র একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে লাল-সবুজের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন দ্য ফিজ। বর্তমানে ১২৯ ম্যাচে সাকিব ও ১১৭ ম্যাচে মোস্তাফিজ সমান ১৪৯টি করে উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে আছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট দ্য ফিজের ঝুলিতে। ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয়। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি।

এরপর থেকেই বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মোস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন তিনি। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেছেন। 

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ফিজ।

সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন দ্য ফিজ। এর আগে, আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা এর বেশি উইকেট শিকার করেছেন। 

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950