নিলামের আগেই চমক, মোস্তাফিজকে নিলো ক্যাপিটালস

১৩ আগস্ট ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:১৪ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-২০ এর তৃতীয় আসরে কাটার-মাস্টারকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালসরা। 

দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে দ্য ফিজকে অন্তর্ভুক্ত করেছে। এই দলেই আইএল টি-২০ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের তারকা এই পেসারের।

এছাড়া দুবাইয়ে পেস আক্রমণে যোগ দেবেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। ড্রাফট থেকে তাকেও দলে নিয়েছে ক্লাবটি। আফগানিস্তানের গুলবাদিন নাঈবও রয়েছেন।

এর আগে, আইএল টি-২০’র গত আসরে দুবাই ক্যাপিটালসের দলে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ধরে রেখেছে দলটি। এর অর্থ দুবাইতে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।  

এই টুর্নামেন্টের এবারের আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি। তবে এর আগে, ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬