একাদশে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৯ AM
একাদশে ভর্তির আবেদন পক্রিয়া

একাদশে ভর্তির আবেদন পক্রিয়া © টিডিসি সম্পাদিত

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ, ৩০ জুলাই। প্রথম পর্যায়ের এই আবেদন গ্রহণ চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। তিনটি ধাপে সম্পন্ন হবে পুরো ভর্তি প্রক্রিয়া। এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই শুধুমাত্র এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতেই কলেজে ভর্তি করা হবে। আবেদন ও পেমেন্ট সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন করতে হবে। ম্যানুয়াল আবেদন গ্রহণ করে না।

সর্বপ্রথম ফি জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করা যাবে। বিকাশ অ্যাপে গিয়ে ‘Education Fee’ অপশনে ক্লিক করবেন।

তারপর ‘XI Class Admission’ নির্বাচন করতে হবে।

এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। নির্ধারিত টাকার পরিমাণ নিজে থেকে দিতে হবে না, স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত ফি কেটে নিয়ে যাবে। 

অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে যেতে হবে। তার লগইন বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় পেজে গিয়ে ‘সাইন আপ’ বাটনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

এরপর ওই তথ্য দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখান থেকে নির্ধারিত কলেজ কোড বা নাম দিয়ে সার্চ করে পছন্দের কলেজ নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মেধা, কোটা ও পছন্দক্রম বিবেচনায় নিয়ে একটি মাত্র কলেজে তাকে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে প্রমাণপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন। বোর্ড সেসব আবেদন যাচাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গ্রুপ নির্বাচন যেভাবে
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

তিন ধাপে আবেদন ও ফল প্রকাশ
প্রথম ধাপে অনলাইনে একাদশে ভর্তির আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

ভর্তি ও ক্লাস কবে
প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে। সর্বশেষ আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে ক্লাস শুরু হবে।

কলেজে ভর্তি ফি কত
ভর্তির সময় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি নেওয়া যাবে। ঢাকা মহানগর ছাড়া অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলা বা মফস্‌সল এলাকায় দেড় হাজার টাকা নেওয়া যাবে। এ ছাড়া এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেওয়া যাবে, সেটি নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার ও ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগর বাদে অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে পাঁচ হাজার ও ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে তিন হাজার ও ইংরেজি ভার্সনে চার হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সল এলাকায় বাংলা ভার্সনে আড়াই হাজার ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা নেওয়া যাবে।

এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের নাম ঘোষণা করল জামায়াত…
  • ০৪ নভেম্বর ২০২৬
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950