হলি ক্রস কলেজে একাদশে ভর্তি আবেদন শুরু ৩০ জুলাই, জেনে নিন বিস্তারিত

২৬ জুলাই ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৭:০৩ PM
হলি ক্রস কলেজ লোগো

হলি ক্রস কলেজ লোগো © ফাইল ফটো

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলি ক্রস কলেজ। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই (বুধবার) হতে ৩ আগষ্ট (রবিবার) রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় আসন আছে ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন। 

অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগষ্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগষ্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিকে বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, সাধরণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা এসএসসি ২০২৫ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য হলিক্রস কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.hcc.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, বছরের পর বছর ধরে একাডেমিক সাফল্যে এগিয়ে থাকা হলি ক্রস কলেজ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় হলি ক্রস কলেজ থেকে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩০৭ জন উত্তীর্ণ হন। জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬