পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

০১ মার্চ ২০২৬, ০৭:০৩ PM , আপডেট: ০১ মার্চ ২০২৬, ০৭:০৩ PM
পাস করতে না পেরে কলেজ গেটে তালা

পাস করতে না পেরে কলেজ গেটে তালা © সংগৃহীত

এইচএসসি নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১ মার্চ) চট্টগ্রামের মিরসরাইয়ের একটি কলেজে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষক ও কলেজ মসজিদের মুসল্লিরা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি নির্বাচনি পরীক্ষায় মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সব বিষয়ে সরাসরি ২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন এবং বিশেষ বিবেচনায় ৭৩ জনসহ মোট ১৫১ জনকে পাস ঘোষণা করা হয়। চূড়ান্ত ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা প্রধান গেটে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিহাব অভিযোগ করেন, তাঁরা মার্কশিট দেখতে চাইলে শিক্ষকেরা বাধা দেন এবং খারাপ আচরণ করেন। একজন শিক্ষার্থীকে মারধরও করেন। অনেক শিক্ষার্থী ছয়-সাত বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে তাঁদের পাস করানো হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদেই তাঁরা গেটে তালা দেন। আরেক শিক্ষার্থী নুসরাত জাহান প্রেমা বলেন, ‘অনেকেই দুই থেকে তিন বিষয়ে ফেল করেছেন, কিন্তু তাদের ফলাফল দেখানো হয়নি।’

এ বিষয়ে মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘কিছু নামধারী শিক্ষার্থী, যারা নিয়মিত ক্লাসে আসে না, পড়াশোনায় মনোযোগী নয়, তারাই কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডির সভা ও শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবার ফল উন্নয়নে কঠোর অবস্থান নেওয়া হয়।’

তিনি বলেন, ‘নির্ধারিত নীতিমালার আলোকে কিছু শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হয়েছে। যেমন— দুটি বিষয়ে ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীকে পাস দেওয়া হয়েছে। ইংরেজির দুই পত্রে ৩০ নম্বর এবং আইসিটিতে ১৪ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলাফল প্রকাশের পর যারা নিয়মিত কলেজে উপস্থিত থাকে না, পড়াশোনার চেয়ে বাইরে সময় কাটায়, তারাই এসে অযথা পরিস্থিতি উত্তপ্ত করেছে।’

রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কিছু শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে নির্ধারিত নম্বর অর্জনকারীদেরই বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হয়েছে। কারণ, বোর্ড পরীক্ষায় এ দুই বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়।’

এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, ‘কিছু অকৃতকার্য হওয়া শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।’

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9