এইচএসসি

অকৃতকার্য ও মানোন্নয়ন প্রত্যাশীদের জন্য বোর্ডের নির্দেশনা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM
 ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সামনে রেখে ফেল করা, আংশিক বিষয়ে অকৃতকার্য এবং জিপিএ উন্নয়ন প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। 

বোর্ডের নির্দেশনায় বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৬ সালে অবশিষ্ট বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে আংশিক পরীক্ষার্থী হিসেবে কেউ চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

এছাড়া এক বিষয়ে অকৃতকার্য প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য এবং রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীরা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

এতে আরও বলা হয়, ২০২১-২০২২ সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোন পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০২০-২০২১ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশন নবায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা ততোধিক বিষয়ে (৪র্থ বিষয় বাদে) অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালে একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

এতে বলা হয়, প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যারা দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালে একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে শুধুমাত্র এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এতে আরও বলা হয়, যেকোনো এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা যে কোনো কারণে তারা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের ২০২৫ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও ২৫০ টাকা নবায়ন ফি বোর্ডে জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়নপূর্বক ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে আংশিক বিষয়ের পরীক্ষার্থী হিসেবে কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।

যে সব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।    

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9