আলিম পরীক্ষার ফরম পূরণে সময় বৃদ্ধি

১১ মার্চ ২০২৬, ০২:৪২ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের আলিম পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সংশোধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩০ মার্চ তারিখ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব আলিম মাদ্রাসা প্রধানদের শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ফরম পূরণ-সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত এবং নির্দেশনা অপরিবর্তিত থাকবে। শুধু সময়সীমা বর্ধিতকরণের এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বোর্ডের আওতাধীন সব আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানদের এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬