এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলে পাঠানোর সূচি প্রকাশ

০৪ মার্চ ২০২৬, ০১:৫০ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের অনুকূলে বরাদ্দকৃত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলের কেন্দ্রে পাঠানোর সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ মার্চ ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার কেন্দ্রসমূহ, ২৯ মার্চ কিশোরগঞ্জ ও শরিয়তপুর জেলার কেন্দ্রসমূহ, ৩০ মার্চ নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলার কেন্দ্রসমূহ, ৩১ মার্চ নরসিংদী ও রাজবাড়ি জেলার কেন্দ্রসমূহ, ১ এপ্রিল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কেন্দ্রসমূহ, ২ এপ্রিল টাংগাইল জেলার কেন্দ্রসমূহ, ৪ এপ্রিল গাজীপুর জেলার কেন্দ্রসমূহ, ৫ এপ্রিল ঢাকা জেলার কেন্দ্রসমূহ, ৬ এপ্রিল ঢাকা মহানগরীর (ঢাকা ০১ থেকে ঢাকা-৩০) কেন্দ্রসমূহ, ৭ এপ্রিল ঢাকা মহানগরীর (ঢাকা ৩১ থেকে ঢাকা-৬০) কেন্দ্রসমূহ, ৮ এপ্রিল ঢাকা মহানগরীর ঢাকা ৬১ থেকে অবশিষ্ট কেন্দ্রসমূহে এসব সরঞ্জামাদি সরবরাহ করা হবে। 

এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখে সরঞ্জামাদি কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট)- এর মাধ্যমে গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতিত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র প্রদান করা যাবে না। প্রধান শিক্ষক/শিক্ষিকা, অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/শিক্ষিকা ও অধ্যক্ষের বেলায় সরঞ্জামাদি গ্রহণের আবেদনপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলায় প্রাধিকার (Authorised) পত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বর্তমানে ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল  নিষিদ্ধ থাকায় বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে এবং সরঞ্জামাদি গাড়িতে উঠানোর জন্য বোর্ড কর্তৃপক্ষ কোন ব্যয় বহন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ট্যাগ: এসএসসি
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9