এইচএসসির ফরম পূরণের ফি বাড়ল, কোন শাখায় কত?

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি ফটো

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বেড়েছে। গতবছর (২০২৫ সাল) যেখানে বিজ্ঞান শাখার ফি ২৭৮৫ ছিল, এবার তা দাঁড়িয়েছে ২৯৯৫। সে হিসেবে বেড়েছে ২১০ টাকা। একইভাবে বেড়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষার ফরম পূরণ ফি। শাখা দুটিতে একই হারে বেড়ে ২২২৫ টাকার ফি ২৪৩৫ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।  বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (eFF) করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নির্ধারিত ফি তালিকা অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভিন্ন ভিন্ন হারে ফি দিতে হবে।

তালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার (৪র্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২,১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২,৯৯৫ টাকা। অন্যদিকে, মানবিক শাখার (৮ম বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১,৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। এ ক্ষেত্রে মোট ফি দাঁড়িয়েছে ২,৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা শাখার (৪র্থ বিষয়সহ) শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে—বোর্ড ফি ১,৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা এবং মোট ২,৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এইচএসসি ফরম পূরণ
বাম পাশেরটি চলতি ২০২৬-এর বিজ্ঞপ্তি; অন্যদিকে ডান পাশে ২০২৫-এর

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা (একশ চল্লিশ) ব্যবহারিক ফি যুক্ত হবে। একইভাবে, ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা পরিশোধ করতে হবে।

পুরো বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন ফরম-পূরণের-বিজ্ঞপ্তি 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬