ভিকারুননিসায় একাদশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, কোন বিভাগে জিপিএ কত?

২৯ জুলাই ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা © সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩০ জুলাই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ীই ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। ভর্তি আবেদনকারীদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা থেকে পাস করা ছাত্রীরা বিজ্ঞান (বাংলা ও ইংরেজি ভার্সন), ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় যথাক্রমে ন্যূনতম জিপিএ ৩.৫০, ৩.৫০, ৩ ও ৩ পেলে আবেদন করতে পারবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য বিজ্ঞান শাখায় (বাংলা ও ইংরেজি ভার্সন) জিপিএ ৫, ব্যবসায় শিক্ষায় ৪.৫০ এবং মানবিকে ৪ লাগবে।

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান (বাংলা মাধ্যম) শাখায় ১,৫৩০টি, বিজ্ঞান (ইংরেজি ভার্সন) শাখায় ৩০০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি এবং মানবিক বিভাগে ২৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। সর্বমোট আসনসংখ্যা ২,৩৯০।

অনলাইন আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে চলবে। প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট আবেদন করা যাবে, যার নিশ্চায়ন ২০ থেকে ২২ আগস্ট। দ্বিতীয় ধাপে ২৩ থেকে ২৫ আগস্টের আবেদন নিশ্চিত করতে হবে ২৯ ও ৩০ আগস্ট। তৃতীয় ধাপে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আবেদন করে ৩ ও ৪ সেপ্টেম্বর নিশ্চায়ন করা যাবে।

ভর্তিচ্ছু ভিকারুননিসার শিক্ষার্থীদের অবশ্যই তাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সেটিকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করতে হবে। অনলাইন আবেদনপত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ পছন্দক্রমে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

ভর্তি সংক্রান্ত সব তথ্য ভিকারুননিসার ওয়েবসাইট এবং এই লিংকে পাওয়া যাবে।

একই সঙ্গে জানানো হয়েছে, নীতিমালা অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান কোটা প্রযোজ্য হবে না। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত গ্রহণ বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে। নিয়মিত ক্লাসে আগ্রহ না থাকলে আবেদন না করার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9