এইচএসসির ফল বিপর্যয়, চাঁদপুরের দুই কলেজের পাঠদান স্থগিত

০৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৭:০৪ PM
জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজও রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেনি এবং যাদের এইচএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে বলা হয়, কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়। এ প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একাদশ শ্রেণিতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ। ভবিষ্যতেও যারা খারাপ ফলাফল করবে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তবে তিনি বলেন, এ নির্দেশনা সাময়িক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে পুনরায় তাদের একাডেমিক কার্যক্রম চালুর সুযোগ দেওয়া হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে হতাশাজনক ফলাফল দেখা গেছে চাঁদপুরের মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। ফলে ওই প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ। অন্যদিকে শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের পাসের হার পাঁচ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মতলব উত্তর উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে এবং মাত্র দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। এতে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

অন্যদিকে আলিম পর্যায়ে উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। আলিমে পাসের হার ৫০ দশমিক ৬৩ শতাংশ হলেও এ স্তরে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

ছবি ক্যাপশন:
মতলব উত্তরের জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ ও শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ।

পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬