একাদশে ভর্তির আবেদন নিয়ে যে তথ্য দিল মন্ত্রণালয়

২৪ জুলাই ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১৬ PM
একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ও লোগো

একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ও লোগো © টিডিসি সম্পাদিত

চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা–২০২৫’ চূড়ান্ত করতে বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হলে অনলাইন আবেদন শুরুর তারিখও নির্ধারণ হয়ে যেতে পারে বলে জানা গেছে। 

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। খুব দ্রুতই তারা আমাদের সিদ্ধান্ত জানাবে। তবে আশা করছি, আজ বিকেলেই জানতে পারব কবে থেকে আবেদন শুরু হবে। অনুমোদন পেলেই আমরা সার্কুলার ওয়েবসাইটে প্রকাশ করব।’

এদিকে, খসড়া নীতিমালা থেকে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির তিন ধাপে আবেদন নেওয়া হবে। অনলাইন আবেদন ফি বাড়তে পারে। খসড়া নীতিমালায় এই বছর ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল ১৫০ টাকা। সেই হিসাবে এবার ফি বাড়ছে ৭০ টাকা। তবে চূড়ান্ত নীতিমালায় ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তির কাজ সম্পন্ন করা হবে।
 

ট্যাগ: একাদশ
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9