দুপুরের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যে ৬ কারণে সময়ের আগেই সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে, সতর্ক হবেন…
  • ২০ নভেম্বর ২০২৬
দুপুরের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
  • ২০ নভেম্বর ২০২৬
হোন্ডা শোডাউন করবে এসএসসি পরীক্ষার্থীরা, জানতে পেরে কড়া সত…
  • ২০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
  • ২০ নভেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টি কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২০ নভেম্বর ২০২৬
সৌন্দর্যে মুগ্ধ ইমা, একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্ত…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage