সারাদেশে বৃষ্টি কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারাদেশে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে দেশের এই আবহাওয়া কতদিন বিরাজমান থাকবে তা স্পষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় সারাদেশের এই বৃষ্টিপূর্ণ আবহাওয়া আরও ৫দিন বিরাজমান থাকতে পারে। 

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাস পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে সেখানে। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী, এ সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমতে পারে।

দুপুরের মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
  • ২০ নভেম্বর ২০২৬
হোন্ডা শোডাউন করবে এসএসসি পরীক্ষার্থীরা, জানতে পেরে কড়া সত…
  • ২০ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
  • ২০ নভেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টি কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২০ নভেম্বর ২০২৬
সৌন্দর্যে মুগ্ধ ইমা, একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্ত…
  • ২০ নভেম্বর ২০২৬
ববি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি’র অনুমো…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage