তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন, শুরু ২৪ জুলাই?

১৯ জুলাই ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। এবার মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। এ ছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি বাড়ানো হচ্ছে ৭০ টাকা। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামী ২৪ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’র খসড়া থেকে এ তথ্য জানা গেছে। আগামী সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বৈঠকে এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে বলেও জানা যায়।

এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন প্রহণ করা হতে পারে আগামী ২৪ জুলাই, চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে ২১ আগস্ট রাতে। এ ধাপে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে আগামী ২৫ আগস্ট রাতের মধ্যে। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ৩০ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের (২১ জুলাই) বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এবার একাদশ শ্রেণির ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা সংযোজন করা হয়েছে। তবে এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে, এমনও আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে করা হতে পারে ২২০ টাকা। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে এ ভর্তির কাজ সম্পন্ন করা হবে।

এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬
জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬