একাদশে ভর্তিতে রাখা হয়নি জুলাই গণঅভ্যুত্থান কোটা, মুক্তিযোদ্ধা কোটা বহাল

২৪ জুলাই ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:১৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি © প্রতীকী ছবি

চলতি বছরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। এবার ভর্তি কার্যক্রম ৩০ জুলাই থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি। তবে, মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরের পুত্র সন্তানদের জন্য ২ শতাংশ কোটাও থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারও তিন ধাপে নেয়া হবে ভর্তির আবেদন। এরমধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালায় জুলাই গণঅভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন বলে উল্লেখ ছিল। একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা, সেটিও উল্লেখ ছিল। তবে সমালোচনার মুখে আগের ৭ শতাংশ কোটা বাহল রাখা হয়েছে। তাছাড়া বাকি ৯৩ শতাংশ ভর্তি মেধার ভিত্তিতে নেওয়া হবে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9