ফরমপূরণে কলেজ ফটকে তালা দিয়ে বিক্ষোভ অকৃতকার্যদের

০৮ মার্চ ২০২৬, ০৯:১৩ PM
পরশুরাম সরকারি কলেজের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন অকৃতকার্যরা

পরশুরাম সরকারি কলেজের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন অকৃতকার্যরা © টিডিসি ফটো

ফরমপূরণ করতে ফেনীর পরশুরাম সরকারি কলেজের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে এইচএসসির অকৃতকার্য শিক্ষার্থীর। আজ রবিবার (৮ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ‎কলেজ সূত্রে জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় ২৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র ৩২ জন সকল বিষয়ে কৃতকার্য হয়। ২৬০ জন অকৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ তিন বিষয়ে অকৃতকার্যদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ফরমপূরণে করাতে সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। 

‎গত কয়েকদিন ধরে তিনটির অধিক বিষয়ে অকতকার্য শিক্ষার্থীরা ফরমপূরণ করতে কলেজে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়। পরে আজ দুপুরের দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী ফরমপূরণের দাবিতে কলেজে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভ চলাকালে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার, অপু, রনি, আমজাদসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘চার-পাঁচ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে ফরমপূরণ করানো হয়েছে।’

পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘তিন বিষয়ের অধিক অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে ফরমপূরণ করানো হয়নি। পড়ালেখার মান বাড়াতে কলেজ কর্তৃপক্ষ কোনো ছাড় দেবে না। অতীতের মত পরীক্ষার ফলাফলে ধ্বস নামুক সেটি আমরা আর চাই না। যেভাবে সিদ্ধান্ত হয়েছে সেভাবেই ফরমপূরণ হবে।’

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে গেটের তালা খুলে দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী ফরমপূরণ কার্যক্রম চলবে।’

প্রসঙ্গত, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় পরশুরাম সরকারি কলেজে পাসের হার ছিল ১৬ শতাংশ। শিক্ষার মান ও পরীক্ষায় পাসের হার বাড়াতে কর্তৃপক্ষ কলেজে স্মার্ট ফোন ব্যবহার, নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে কড়াকড়ি আরোপ করেন।

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9