ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই

০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৪ PM
শিশুদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

শিশুদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোট ভাইকে পানিতে ডুবতে দেখতে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন। তবে ভাইকে বাঁচতে পারেনি সে; সঙ্গে প্রাণ গেছে তারও। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এমন ঘটনা ঘটেছে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।

মারা যাওয়া শিশুরা হলো মো. শরীফ (৭) ও শিফা (৮)। তারা উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনে পানির স্রোতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে চিকিৎসক উভয়কেই মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

৯৩ বছর বয়সে মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশন করা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন, থাকছে ফ্রি …
  • ০৮ নভেম্বর ২০২৬
হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্য…
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রধান বিচারপতির অবসরের বয়স কমিয়ে ৬৫ করার প্রস্তাব দেবেন স্…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950