ইরানের গার্লস স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ PM
ইরানের মিনাব শহরের স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের মিনাব শহরের স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল © এএফপি

ইরানের দক্ষিণাঞ্চলের একটি গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইআরএনএ’র খবর।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে হামলা চালায় ইসরায়েল। 

আলী ফরহাদি সংস্থাটিকে বলেছেন যে আজ স্কুলটি "তিনটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু" ছিল। তিনি আরও বলেছেন যে হামলায় আরও ৬৩ জন আহত হয়েছেন।

মুখপাত্র আরও বলেছেন যে অন্যান্য সম্ভাব্য হতাহতদের সন্ধানের জন্য স্কুলটি ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে মেয়েদের এই প্রাথমিক বিদ্যালয়টি হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। 

ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি রয়েছে মিনাবে। মিনাবে এই বিমান হামলা ইরান অভিযানে প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা বলে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আজ ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬