প্রতিষ্ঠান প্রধান নিয়োগে যত আবেদন পড়ল

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল শুক্রবার আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত ৭৮ হাজার ৭১১টি আবেদন পড়েছিল। ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের সংখ্যা ২০২টি। এর বিপরীতে মঙ্গলবার রাত পর্যন্ত আবেদন পড়েছে ১ হাজার ২৩৩টি। কামিল মাদ্রাসার ৩৪টি অধ্যক্ষের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫৩৩টি। আলিম মাদ্রাসায় অধ্যক্ষের পদ ২১৯টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ১ হাজার ৫১৮টি। 

ডিগ্রি (পাস) কলেজে ৫৮৪টি অধ্যক্ষের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫৫০টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫১১টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৫ হাজার ৬৩০টি। স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ২৫৭টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৩ হাজার ১৮০টি। এইচএসসি বিএম কলেজে অধ্যক্ষ পদ সংখ্যা  ১১০টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৭১২টি।

ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৩৪৩টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৯৯৫টি। কামিল মাদ্রাসায় ৫৩টি ভাইস প্রিন্সিপালের পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৩৯০টি। আলিম মাদ্রাসায় ৩৭৭টি পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৭২৫ জন। ডিগ্রি (পাস) কলেজে ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৬২৮টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ৬ হাজার ৮২টি।

দাখিল মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট পদ রয়েছে ৮৯৯টি। এর বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন পড়েছে ২ হাজার ৬৪৫টি। এসএসসি ভোকেশনাল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদ ৪০টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৪৯২ জন। 

দাখিল মাদ্রাসায় এক হাজার ৪টি সহকারী সুপারিন্টেন্ডেন্ট পদের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৯৮৭ জন। সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক পদ ৩ হাজার ৯২৩টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন। জুনিয়র স্কুলের হেড টিচার পদ ৫০৪টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ৪ হাজার ৩৭৫ জন। সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার পদের সংখ্যা ৩ হাজার ৮৭২টি। মঙ্গলবার পর্যন্ত আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন।

দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence