রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় শিশু নিহত

২৫ জুলাই ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৫:২৮ PM
ফেনী জেনারেল হাসপাতাল

ফেনী জেনারেল হাসপাতাল © টিডিসি

ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আদনান হোসেন জিসান নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁটার দিকে জিয়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জিসান দাগনভূঞা উপজেলার চন্দ্রদ্বীপ এলাকার প্রবাসী মো. মাসুদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিসান রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহত শিশুটির বাবা প্রবাসে রয়েছেন এবং তার মা শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে একটি ভাড়া বাসায় বসবাস করেন। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬