সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

১৪ জুন ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৪:০৯ PM
তামান্না আক্তার ও দুর্ঘটনাকবলিত বাস

তামান্না আক্তার ও দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা আমবোঝাই একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি তামান্না আক্তার, নোয়াখালীর হাশেম আলীর মেয়ে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত শোকাহত। আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে ছুটি চললেও বিশ্ববিদ্যালয় খুললে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের জন্য কাজ চলছে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬