ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

১৪ জুন ২০২৫, ০৯:০৭ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় প্রাণ গেছে পাঁচজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী ও আমিনুল ইসলাম (৩৫)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাবিল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬