মদনপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

১৮ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
দুর্ঘটনায় নিহত আফসানা আক্তার

দুর্ঘটনায় নিহত আফসানা আক্তার © টিডিসি সম্পাদিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আফসানা আক্তার নামে তুলারাম কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (১৮ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

জানা যায়, আফসানা তুলারাম কলেজের এইচএসসি ২৫ ব্যাচের (বিজনেস গ্রুপ) শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। কলেজ ছুটি শেষে সহপাঠীর মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলারাম কলেজের এক ছাত্র এবং ছাত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ মদনপুর ফুট ওভার ব্রিজ এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এসময় পেছনে বসা নারী শিক্ষার্থী পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত শিক্ষার্থীকে বহনকারী তার সহপাঠীও আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাদের অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

 

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950