বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা

১৮ মে ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৪:২০ PM
পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা © ফাইল ছবি

আগামী বাজেটে শিক্ষকদের বেতন বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।

শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবি-দাওয়ার কথা শুনেছি। সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর- কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া  স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লক্ষ টাকার টাকা এডিপিও অনুমোদিত হয়েছে।

ট্যাগ: বাজেট
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬