কারিগরি, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক হস্তান্তর

১৩ মার্চ ২০২৬, ১২:২৭ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খানের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক- কর্মচারীদের ঈদুল ফিতর উৎসব ভাতা (মার্চ-২৬ মাসে অনুষ্ঠিতব্য)'র সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ৯টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ১২ মার্চ হস্তান্তর করা হয়েছে। 

উৎসব ভাতা উত্তোলনের সুবিধার্থে ঈদুল ফিতর উৎসব ভাতা (মার্চ-২৬ মাসে অনুষ্ঠিতব্য)'র সংশ্লিষ্ট এমপিও সীটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ডে আপলোড করা হয়েছে। 

সংশ্লিষ্ট ব্যাংক-এর ব্যবস্থাপকগণ ও প্রতিষ্ঠান প্রধানগণ তার প্রতিষ্ঠানের এমপিও সীট ওয়েব সাইট হতে ডাউনলোড পূর্বক উৎসব ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মর্মে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬